শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মসজিদ মিশনের ইফতার মাহফিল

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২৬ ইং
আলমডাঙ্গায় মসজিদ মিশনের ইফতার মাহফিল

বাংলাদেশ মসজিদ মিশন আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় আল-আমীন সোসাইটির হলরুমে বিশিষ্ট আলেম-ওলামাদের সম্মানে এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মসজিদ মিশন আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশ মসজিদ মিশনের চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাওলানা আজিজুর রহমান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আইন-আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমির মাহের আলী, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, সেক্রেটারি মামুন রেজা, পৌর নায়েবে আমির মাওলানা জুলফিকার আলী ও সেক্রেটারি মুসলিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মসজিদ মিশনের সেক্রেটারি মাওলানা শওকত আলী এবং ওলামা বিভাগের সেক্রেটারি ওবায়দুল্লাহ। মাহফিলে রমজানের তাৎপর্য, তাকওয়া অর্জন এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।



কমেন্ট বক্স