শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্যবিষয়ক মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২৬ ইং
আলমডাঙ্গায় রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্যবিষয়ক মতবিনিময় সভা

আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে মাহে রমজানে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্যবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক পান্না আক্তার। তিনি বলেন, যদি কোনো ব্যক্তি দ্রব্যমূল্য অনিয়ন্ত্রিতভাবে বিক্রয় করে, তাহলে তাদের আইনের আওতায় আনা হবে। দোকান মালিকের নির্দিষ্ট দোকানের মধ্যে ব্যবসা পরিচালনা করতে হবে।


সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম আলাউদ্দিন, পৌরসভার সচিব রাকিবুল ইসলাম, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সাবেক ব্যাংকার মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক হাবিবুল কবির চঞ্চল, বিএনপি নেতা মীর উজ্জ্বল, আলী আজগর ছাচ্চু, আব্দুর রাজ্জাক প্রমুখ।


এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বণিক সমিতি, বিভিন্ন দোকান মালিক সমিতির প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষাবিদ। মতবিনিময়কালে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদে বাজারের ভেজাল খাবার, খাবারের মূল্য বৃদ্ধি ও আমদানী রপ্তানীসহ বিভিন্ন সমস্যা নিয়ন্ত্রণ করতে নিয়মিত বাজার মনিটরিং করা একান্তভাবে প্রয়োজন।



কমেন্ট বক্স