বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সহিদুল হক মোল্লা বামমার ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০২৬ ইং
সহিদুল হক মোল্লা বামমার ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত

আলমডাঙ্গা উপজেলার কৃতি সন্তান ও মোল্লা গ্রুপের চেয়ারম্যান সহিদুল হক মোল্লা বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বামমা) ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন। গত সোমবার বামমা অডিটোরিয়ামে সকল স্তরের ব্যবসায়ীদের অংশগ্রহণে আয়োজিত এক মিলনমেলায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে উপস্থিত ব্যবসায়ীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


তার এই সাফল্যে আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহমেদসহ নির্বাহী সদস্যরা অভিনন্দন জানিয়েছেন। আলমডাঙ্গা হার্ডওয়্যার সমিতির নেতৃবৃন্দও শুভেচ্ছা জানান। পাশাপাশি মোল্লা মেশিনারিজ, মোল্লা মোটর সাইকেল ও মোল্লা ইলেকট্রনিকের স্বত্বাধিকারী লিপু মোল্লাসহ পরিবারের সদস্যরা তার জন্য দোয়া কামনা করেছেন।


সহিদুল হক মোল্লার জন্ম ২৭ নভেম্বর ১৯৬৩ সালে আলমডাঙ্গা পৌরসভার বন্ডবিল গ্রামে। তার পিতা মরহুম আইনুদ্দিন মোল্লা ও মাতা আমিনা খাতুন। পৈতৃক ভিটা বন্ডবিল গ্রামে হলেও বর্তমানে তার বসবাস আলমডাঙ্গার সোনাপট্টি ও ঢাকার ওয়ারিতে। তিনি চুয়াডাঙ্গা থানার সামনে অবস্থিত মোল্লা টাওয়ার-১ (সোনালী ব্যাংক ও মোল্লা মেশিনারিজ শোরুম ভবন), ভি জে স্কুলের পাশে মোল্লা টাওয়ার-২ (আল-আরাফাহ ব্যাংক ভবন) এবং হাসপাতাল রোডের ‘মায়ের আঁচল’ ভবনের মালিক।


আলমডাঙ্গা পাইলট হাইস্কুল থেকে এসএসসি এবং আলমডাঙ্গা কলেজ থেকে এইচএসসি ও স্নাতক সম্পন্ন করেন। অল্প বয়সে বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আওরঙ্গজেব টিপু মোল্লার হাত ধরে ব্যবসায় আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে চুয়াডাঙ্গা শহরে নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তুলে মেধা ও একাগ্রতায় নিজেকে দেশের অন্যতম সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেন।


তিনি মোল্লা গ্রুপ, মোল্লা এগ্রো, হোটেল রয়েল ব্লু’র চেয়ারম্যান; মোল্লা ইমপোর্ট-এক্সপোর্ট কোম্পানি (প্রা.) লি.-এর ব্যবস্থাপনা পরিচালক; মার্কেন্টাইল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক এবং মোল্লা মেশিনারিজ অ্যান্ড মোটরসের স্বত্ত্বাধিকারী।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রের সাহায্যার্থে প্রীতি ফুটবল ম্যাচ