জীবননগরে সিএসএসের (এনজিও) স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় জীবননগর ব্রাঞ্চের আয়োজনে সিএসএস কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। জীবননগর ব্রাঞ্চের ম্যানেজার অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিএসএস চুয়াডাঙ্গা রিজিওনের আরএম পিণ্টু কুমার সেন। এছাড়া উপস্থিত ছিলেন দর্শনা ব্রাঞ্চের সরকারি আরএম তাইফুর রহমান, সোহেল রানা এবং ব্রাঞ্চের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ফ্রি মেডিকেল ক্যাম্পে এমএফপি উপকারভোগী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। সেবার আওতায় ছিল সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. জান্নাতুল ফেরদৌস (সীমা)। আয়োজকরা জানান, রেভারেন্ড পল মুন্সীর মানবকল্যাণমূলক আদর্শকে ধারণ করে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
জীবননগর অফিস