রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ধানের শীষের পক্ষে মিছিল ও নারী সমাবেশে বাবু খান

কেরু অ্যান্ড কোম্পানিকে সারা বছর চালুর প্রতিশ্রুতি
  • আপলোড তারিখঃ ০৮-০২-২০২৬ ইং
দর্শনায় ধানের শীষের পক্ষে মিছিল ও নারী সমাবেশে বাবু খান

দর্শনায় ধানের শীষের পক্ষে পৃথক দুটি নারী মিছিল ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দর্শনা শহর ও শ্যামপুর গ্রামে দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হয়। গতকাল বিকেল ৪টার দিকে দর্শনা উপজেলার শ্যামপুর গ্রামে ধানের শীষের পক্ষে একটি নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে সভাপতিত্ব করেন দর্শনা পৌরসভার সাবেক মেয়র মহিদুল ইসলাম।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, আমার এই বক্তব্য মা-বোনদের উদ্দেশে, আপনারা আমার কন্যার সমতুল্য। আগামী ১২ তারিখের নির্বাচনে আমাদের প্রতিপক্ষ জামায়াত ইসলামী বাংলাদেশ। তারা নারীদের মর্যাদা, ক্ষমতায়ন ও সম্মানের কথা বলে; অথচ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে একটি নারী প্রার্থীও দেয়নি। তাহলে তারা নারীদের কোনো মর্যাদা বা ক্ষমতায়ন দেবে?”


বাবু খান আরও বলেন, আমি নির্বাচিত হলে দর্শনার বেকারত্ব দূর করতে কেরু অ্যান্ড কোম্পানিকে সারা বছর চালু করবো, দর্শনা উপজেলা বাস্তবায়ন করবো, আধুনিক দর্শনা হাসপাতাল নির্মাণ করবো এবং দর্শনা স্থলবন্দর পূর্ণাঙ্গভাবে চালু করবো।
এ নারী সমাবেশে আরও বক্তব্য দেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য প্রভাষক মশিউর রহমান, নির্বাচন কমিটির সদস্য মাহাবুবুল আলম খোকন, সাবেক অতিরিক্ত সচিব, চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচনী এজেন্ট ও জনতা ব্যাংকের সাবেক পরিচালক আব্দুস সবুর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য মিলিমা আক্তার মিলি খাতুন।


এছাড়া উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু তরফদার, দর্শনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, পৌর নির্বাচন কমিটির প্রধান হাজী খন্দকার শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য শরীফ উদ্দিন।


এদিকে, একইদিন বেলা ১১টার দিকে দর্শনা পুরাতন বাজার সোসাইটি চত্বর থেকে ধানের শীষের পক্ষে একটি নারী মিছিল বের হয়। মিছিলটির নেতৃত্ব দেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য ও দর্শনা সরকারি কলেজের সাবেক জিএস এনামুল হক শাহা মুকুল এবং দর্শনা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।


মিছিলটি দর্শনা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাজার সোসাইটি চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন এনামুল হক শাহা মুকুল, ইকবাল হোসেন, সাবেক অতিরিক্ত সচিব আব্দুস সবুর খান, চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদিকা ছালমা জাহান পারুল, জেলা মহিলা দলের সভাপতি রউফন্নাহার রীনা, দর্শনা থানা মহিলা দলের সভাপতি নিলুফা খাতুন ও সদস্য সচিব শাহনাজ পরভীন বেবী। সমাবেশটি সঞ্চালনা করেন দর্শনা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মুকুল।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় বিএনপি-জামায়াতের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ