রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আনসার-ভিডিপির হাজিরা প্যারেড

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় আনসার-ভিডিপির হাজিরা প্যারেড

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আনসার ও ভিডিপি কার্যালয় মাঠ প্রাঙ্গণে হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলা থেকে আগত ৪ হাজার ৬০২ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা এ প্যারেডে অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-মহাপরিচালক (ডিডিজি) খুলনা রেঞ্জ কমান্ডার মো. নুরুল হাসান ফরিদী। বিশেষ অতিথি ছিলেন মো. চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়নের (৯ বিএন) পরিচালক সাজ্জাদ মাহমুদ, উপপরিচালক (৩ বিএন) মো. নাজমুল আসফাক। এছাড়া সহকারী পরিচালক মো. আজিজুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


হাজিরা প্যারেডে প্রধান অতিথি মো. নুরুল হাসান ফরিদী অংশগ্রহণকারী চার উপজেলার আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


হাজিরা প্যারেডে এলইডি ডিসপ্লের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের খুলনা রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত হাজিরা প্যারেডে প্রদত্ত দিকনির্দেশনামূলক বক্তব্যের ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।


অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি সদস্যদের প্রস্তুতি ও মনোবল আরও সুদৃঢ় হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় বিএনপি-জামায়াতের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ