রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে নির্বাচনকে ঘিরে পুলিশের কড়াকড়ি

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০২৬ ইং
জীবননগরে নির্বাচনকে ঘিরে পুলিশের কড়াকড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জীবননগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপরতা জোরদার করেছে। এর অংশ হিসেবে গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জীবননগর শহরের বাসস্ট্যান্ড এলাকায় থানা-পুলিশের উদ্যোগে গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই, সন্দেহভাজন ব্যক্তিদের চেকিং এবং চলাচলকারী যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।


জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে এ চেকপোস্ট পরিচালনা করা হয়। এসময় প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হয়। 


এ বিষয়ে ওসি সোলায়মান শেখ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিনের মতো আজও শহরের গুরুত্বপূর্ণ স্থানে আমরা চেকপোস্ট পরিচালনা করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাড়ির কাগজপত্র যাচাইসহ সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় বিএনপি-জামায়াতের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ