রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জামায়াত প্রার্থীর গণসংযোগ ও পথসভা

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় জামায়াত প্রার্থীর গণসংযোগ ও পথসভা

চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের নেতৃত্বে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দশমাইল বদরগঞ্জ বাজারে এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। 


পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, দেশের মানুষ আজ ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাজনীতি প্রত্যাশা করে। দীর্ঘদিন ধরে দুর্নীতি ও বৈষম্যের শিকার সাধারণ মানুষ। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে।


তিনি আরও বলেন, ইসলামি মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং যুব সমাজকে নৈতিক ও সঠিক পথে পরিচালনার জন্য আমাদের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এসব বাস্তবায়নে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাদের বিজয়ী করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।


পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা টিম সদস্য আব্দুর রউফ, সদর থানা নায়েবে আমির আব্দুল জব্বার, কুতুবপুর ইউনিয়ন আমির মাওলানা খবির উদ্দিন, ইউনিয়ন সেক্রেটারি মহরম মুন্সী, সহকারী আনোয়ার হোসেন ও রাসেল, ইউনিয়ন অর্থ সম্পাদক তারিফুল ইসলাম, যুব বিভাগের সভাপতি মানোয়ার হোসেন, আমিরুল ইসলাম শফি এবং সরোজগঞ্জ বাজার শাখার সভাপতি মামুন হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় বিএনপি-জামায়াতের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ