রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০২৬ ইং
জীবননগরে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল

জীবননগরে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জীবননগর পৌর যুবদলের যৌথ উদ্যোগে এই মিছিল বের করা হয়। মিছিলটি জীবননগর আখসেন্টার থেকে শুরু হয়ে স্টেডিয়াম এলাকা ও বাজারের মধ্যদিয়ে জীবননগর আশতলাপাড়ায় পৌঁছে পুনরায় আখ সেন্টারে গিয়ে সমাপ্তি হয়।


মিছিলে নেতৃত্ব দেন জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী সরদার। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্যসচিব মনির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরশাফ হোসেন, সদস্যসচিব সুমন বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য শ্রাবণ, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রিংকু, সাধারণ সম্পাদক ফরহাদ, ছাত্রদল নেতা আফ্রিদি প্রমুখ।


মিছিল চলাকালীন উপস্থিত সাধারণ মানুষও তাদের সমর্থন জানান। বহু যুবক-বৃদ্ধ অংশগ্রহণ করেন, যারা হাতের প্ল্যাকার্ডে ধানের শীষের পক্ষে সমর্থন জানায়।
মিছিলে অংশগ্রহণকারীরা জানান, তারা বিশ্বাস করেন ধানের শীষের পক্ষে ভোট দিয়ে জীবননগরের সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, স্বাস্থ্য ও বাজার ব্যবস্থার উন্নতি সম্ভব।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় বিএনপি-জামায়াতের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ