চুয়াডাঙ্গায় সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক আনিসুর রহমান (আনিস)। সম্প্রতি সময় টেলিভিশনের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাকে এই দায়িত্ব প্রদান করে। আনিসুর রহমান দীর্ঘদিন ধরে ভিডিও সাংবাদিকতা পেশায় সক্রিয়ভাবে কাজ করে আসছেন। মাঠ পর্যায়ে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও সংবাদচিত্র ধারণে দক্ষতার মাধ্যমে তিনি স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছেন। গুরুত্বপূর্ণ ঘটনাস্থলে দ্রুত উপস্থিতি এবং মানসম্মত ভিজ্যুয়াল উপস্থাপনায় তার কাজ আলাদা পরিচিতি পেয়েছে। তার এই নিয়োগে চুয়াডাঙ্গার সাংবাদিক মহল, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, পেশাগত জীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আনিসুর রহমান জাতীয় গণমাধ্যমে আরও সুনাম অর্জন করবেন।
নিজস্ব প্রতিবেদক