শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ভাই ও বোনের মধ্যে সংঘর্ষ

  • আপলোড তারিখঃ ০৭-০২-২০২৬ ইং
জীবননগরে ভাই ও বোনের মধ্যে সংঘর্ষ

জীবননগরে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ভাই-বোনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে জীবননগর থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


স্থানীয় সূত্র ও অভিযোগপত্র থেকে জানা যায়, জীবননগর পৌরসভার লক্ষ্মীপুর এলাকার মৃত নুরুল হক প্রধানের ছেলে মজিবুর রহমান ও তার ছোট বোন নার্গিসের মধ্যে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, এ সময় মজিবুর রহমান তার ছোট বোনকে মারধর করেন। পরে নার্গিস নিজে বাদী হয়ে ভাইয়ের বিরুদ্ধে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


অন্যদিকে মজিবুর রহমান তার পাল্টা অভিযোগে জানান, বোনের অভিযোগের পরদিন রাতেই তার দুই ভাগিনা ও বোনজামাই আব্দুর রশিদ তার বাড়িতে হামলা চালান। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা ঘরের দরজা-জানালার টিনের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় তিনিও জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় ব্যবসায়ী শাহিনের মাগফিরাত কামনায় দোয়া