শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ফোন রিপিয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের সঙ্গে

জামায়াত প্রার্থী রুহুল আমিনের মতবিনিময়
  • আপলোড তারিখঃ ০৭-০২-২০২৬ ইং
জীবননগরে ফোন রিপিয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের সঙ্গে

জীবননগরে বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. রুহুল আমিন। গতকাল শুক্রবার বিকেলে জীবননগর শহরের একটি হোটেলে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মো. হাফিজ আল আসাদ জাহিদ।


বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন জীবননগর শাখার সাধারণ সম্পাদক ও এনসিপি নেতা সোহেল পারভেজ। এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের সদস্যগণ এবং জীবননগর পৌরসভা, আন্দুলবাড়ীয়া, কাশিপুর, রায়পুর, মাধবপুর, হাসাদাহ, উথলী, বেগমপুর ও হিজলগাড়ি এলাকার সেল ফোন টেকনিশিয়ান দোকানদাররা। মতবিনিময় সভায় বক্তারা সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ানদের বিভিন্ন সমস্যা, পেশাগত চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় ব্যবসায়ী শাহিনের মাগফিরাত কামনায় দোয়া