বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রাহেলা খাতুন গার্লস একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০২৬ ইং
রাহেলা খাতুন গার্লস একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চুয়াডাঙ্গা শহরের মল্লিকপাড়ায় অবস্থিত রাহেলা খাতুন গার্লস একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে এ আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি শাখা, এপিএ সেল) নুসরাত জাহান।


প্রধান অতিথির বক্তব্যে নুসরাত জাহান বলেন, বাল্যবিবাহের কারণে আমরা অনেক নারী শিক্ষার্থী হারিয়ে ফেলছি। দেশে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ থাকলেও শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষের সচেতনতা।


বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক দিলরুবা পারভীন খুকুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিছ জাহান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর হোসেন, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, ওল্ড জে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ জেবীন বন্যা এবং ২ নম্বর মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেকা পারভীন। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন আবু সাঈদ