বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খাদিমপুর ও চিৎলা ইউনিয়নে গণসংযোগে মাওলানা জহুরুল

হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান
  • আপলোড তারিখঃ ০৩-০২-২০২৬ ইং
খাদিমপুর ও চিৎলা ইউনিয়নে গণসংযোগে মাওলানা জহুরুল

আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ও চিৎলা ইউনিয়নে গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা-১ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী। গতকাল সোমবার দিনভর তিনি ওই দুই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও সমাজে ইনসাফ, ন্যায় ও দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।


পথসভায় উপস্থিত ছিলেন আসমানখালী সাংগঠনিক থানা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি হাবিবুল্লাহ, সেক্রেটারি মো. ইমদাদুল হক, ইসলামী যুব আন্দোলনের থানা সভাপতি মুফতি মনোয়ার হোসেন, খাদিমপুর ইউনিয়ন সভাপতি ডা. কুতুব উদ্দিন, সহসভাপতি মিজানুর রহমান মিলন, সেক্রেটারি সুলায়মান কবীর, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, চিৎলা ইউনিয়ন সভাপতি মো. আব্বাস আলী, সেক্রেটারি মাওলানা আবু হুরায়রা ও সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম লিটন। এছাড়াও আজগার আলী, আশরাফ আলী (মেম্বার), আজিজুল হক, হযরত আলী, হাসান মাহমুদ, ছাত্রনেতা নাহিদ হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ কর্মসূচিতে অংশ নেন।


বক্তব্যে মাওলানা জহুরুল ইসলাম আজিজী বলেন, দল-মত নির্বিশেষে সকল মানুষের অধিকার রক্ষা এবং জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য। তিনি বলেন, আল্লাহভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। তাই ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে আসন্ন নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন আবু সাঈদ