জীবননগর সীমান্তে মাদক বিরোধী অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৮ বিজিবি। বিজিবি জানায়, গত শুক্রবার বেলা ১টা ৪৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাধবখালী বিওপি এলাকার সীমান্ত পিলার ৭১/২-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মো. রফজেলের ভুট্টাক্ষেতে অভিযান পরিচালনা করা হয়। নায়েব সুবেদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ক্ষেতের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় আসামিবিহীন ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সমীকরণ প্রতিবেদক