শনিবার, ৪ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী অ্যাড. রাসেলের মতবিনিময়

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করার প্রতিশ্রুতি
  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২৬ ইং
সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী অ্যাড. রাসেলের মতবিনিময়

আলমডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। গতকাল বৃহিস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে আলমডাঙ্গা শহরের হ্যামলেট ক্যাফেতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ও উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।


মতবিনিময়কালে তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নই তার রাজনীতির প্রধান লক্ষ্য। এছাড়াও আলমডাঙ্গা স্টেশনের ওভারব্রিজ নির্মাণ, মা ও শিশু হসপিটাল নির্মাণ, কৃষকদের বিনাসুদে ঋণ দেওয়াসহ বিভিন্ন  কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন। পাশাপাশি এলাকার অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


সভায়  উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন বিভাগের পরিচালক শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন-আদালত সম্পাদক সাবেক নাগদাহ ইউপি চেয়ারম্যান দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিনসহ প্রমুখ।


সভা শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। নির্বাচনে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের সহযোগিতা চাওয়ার পাশাপাশি  নিজের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। মতবিনিময় সভায় আলমডাঙ্গার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

কোটচাঁদপুরে বাইসাইকেল বিতরণ কাণ্ডে জামায়াতের আমির বরখাস্ত