সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০১৬ ইং
জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক
`14519848_1775622566049037_2804390983496447066_n` জীবননগর অফিস: দিনভর জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের রাস্তার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিরতিহীন ভাবে জীবননগর উপজেলার বেগমপুর ইউনিয়নের নীলফামারী গ্রামের দীর্ঘদিন যাবৎ রাস্তা দিয়ে চলাচলের অনুউপযোগী ২টি রাস্তার কাজের উদ্বোধন করেন। এদিকে একই দিনে রায়পুর ইউনিয়ন পরিষদের কামার পাড়া গ্রামের রাস্তা সংস্কার করন কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলাবাসীর সকলের সুপরিচিত প্রিয় মানুষ গনমানুষের বন্ধু বীরমুক্তিযোদ্ধা দামুড়হুদা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক চুয়াডাঙ্গা জেলা পরিষদের সম্মানীয় জেলা প্রশাসক মাহফুজুর রহমান মনজু। এ সময় তিনার সাথে উপস্থিত ছিলেন এ্যাড.নুরুল ইসলাম, বেগমপুর ইউনিয়ন পরিষদের মেম্বার নজরুল ইসলাম, ওমর আলী, আয়ুব আলী, মোশারফ, রায়পুর ইউপির সাজ্জাদ হোসেন, সাইদুর রহমান, ঠিকাদার হায়দার আলী যুবলীগ নেতা আক্তার হোসেন, ছাত্রলীগের বাকি বিল্লাহ, সুজন মীর প্রমুখ। এদিকে একই দিনে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলুর রহমান, সচিবশাহিন মোল্লা, মেম্বার জাহিদুল ইসলাম রুপ মিয়া, আকবার আলী, হারেজ আলী, শাহাবউদ্দিন, খলিলুর রহমান, শহিদ সারোয়ার, মহিউদ্দিন, মহিলা মেম্বার রহিমা খাতুন, সাজেদা খাতনু, শারবিনা প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী