মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
জাতীয় শিক্ষা সপ্তাহে চুয়াডাঙ্গার সাফল্য

দেশাত্মবোধক গানে তৃতীয় ছোঁয়া, দেশসেরা রোভার সাকিব

  • আপলোড তারিখঃ ২২-০১-২০২৬ ইং
দেশাত্মবোধক গানে তৃতীয় ছোঁয়া, দেশসেরা রোভার সাকিব

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে চুয়াডাঙ্গা। দেশাত্মবোধক গানে সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে চুয়াডাঙ্গার মেয়ে তাসনিম তাবাসসুম ছোঁয়া এবং শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসেবে জাতীয় পর্যায়ে দেশসেরা হয়েছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী আল মুতাকাব্বির সাকিব। তাদের এই সাফল্যে জেলাজুড়ে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।


জাানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে অংশগ্রহণ করে পর্যায়ক্রমে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে জাতীয় পর্যায়ে ‘গ’ বিভাগে দেশাত্মবোধক গানে সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে মহিলা কলেজ পাড়ার একাদশ শ্রেণির ছাত্রী তাসনিম তাবাসসুম ছোঁয়া। তিনি মো. শরিফুল ইসলাম ও তুহিন সুলতানার কন্যা।


জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানটি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।

ছবি:  তাসনিম তাবাসসুম ছোঁয়া


অন্যদিকে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ রোভার ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে দেশসেরা রোভার স্কাউট নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র ও কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট আল মুতাকাব্বির সাকিব। তিনি খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর জাতীয় পর্যায়ে এ সম্মান অর্জন করেন।


ঢাকা টিটি কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতার পর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার তাঁর হাতে গোল্ড মেডেল, ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলামের পুত্র আল মুতাকাব্বির সাকিব তাঁর এই সাফল্যের জন্য বাবা-মা, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাসনিম তাবাসসুম ছোঁয়া ও আল মুতাকাব্বির সাকিবের এই গৌরবজনক অর্জনে পরিবার, শিক্ষকসমাজ এবং চুয়াডাঙ্গাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী