মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মারধর মামলায় আসামির কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ২২-০১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় মারধর মামলায় আসামির কারাদণ্ড

চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলীর আদালতে মারধর মামলায় এক আসামিকে এক বছর কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থডণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দণ্ডবিধির ৩২৩ ধারায় সি.আর-১৪০/২৪ মামলার আসামি দামুড়হুদার সুবলপুর মসজিদপাড়ার মো. কলম উদ্দীনের (৫১) বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এক বছর কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। 


মামলার বিবরণে জানা যায়, জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে ঘটনার দিন ও সময়ে আসামিরা মারাত্মক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় বাধা দিতে গেলে একাধিক ব্যক্তিকে গুরুতরভাবে আহত করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২ নম্বর সাক্ষী বাধা দিলে কলম উদ্দীনের হাতে থাকা লোহার শাবল দিয়ে আঘাত করলে তা ঠেকাতে গিয়ে তার ডান হাতের কনিষ্ঠ আঙুল ভেঙে যায়। পরে লাঠি দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে তার বাম হাতের কনিষ্ঠ আঙুল ভেঙে যায়। বাদীর কন্যা বাধা দিতে গেলে তাকে লোহার শাবল দিয়ে মাথার ডান পাশে আঘাত করে গুরুতর জখম করা হয়। এছাড়া অন্য আসামিরা ইট দিয়ে আঘাত করে বাদী ও সাক্ষীদের আহত করে। প্রমাণ পর্যালোচনা শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী