মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গার পরিচিত মুখ কাশেম মুহুরীর ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ২০-০১-২০২৬ ইং
কার্পাসডাঙ্গার পরিচিত মুখ কাশেম মুহুরীর ইন্তেকাল

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার অতি পরিচিত মুখ প্রবীণ দলিল লেখক ও বিএনপি নেতা আবুল কাশেম ওরফে কাশেম মুহুরী (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাতে রাত ১০টার দিকে খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলে তার আগেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত ফয়জুল্লাহ মোড়লের সেজো ছেলে।


গতকাল সোমবার বেলা ১১টায় জানাজা নামাজ শেষে নিজ বাড়ির আঙ্গিনায় মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাজায় অংশগ্রহণ করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আ. মতিন খসরু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, সদস্যসচিব এমডিকে সুলতানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা দলিল লেখক সমিতির সদস্যরা।


মরহুম আবুল কাশেম কার্পাসডাঙ্গা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম ওরফে সাইদুর মুহুরীর পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী