শনিবার, ৪ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাসাদাহ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০২৬ ইং
হাসাদাহ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

জীবননগরের হাসাদাহ প্রেসক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় হাসাদাহ প্রেসক্লাবের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান।


বিশেষ অতিথি ছিলেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (একাংশ) রিপন হোসেন, দৈনিক সময়ের সমীকরণের সহকারী বার্তা সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. সালাম মাস্টার, হাসাদাহ ইউনিয়ন জামায়াতের আমির আক্তারুজ্জামান, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, হাসাদাহ প্রেসক্লাবের উপদেষ্টা মোহাম্মদ আলী মাস্টার, হাসাদাহ ক্যাম্প ইনচার্জ আহসান হাবিব, এএসআই মাসুদুর রহমান, হাসাদাহ কৃষক দলের আহ্বায়ক আমিনুর রহমান মেম্বার এবং সাংবাদিক ওমর ফারুক।


এছাড়া উপস্থিত ছিলেন হাসাদাহ প্রেসক্লাবের উপদেষ্টা রফিক শাহ, আজিজুর রহমান, এম.আই আতিয়ারসহ ক্লাবের সদস্য হাসান ইমাম, রাশেদ, রায়হান, লিমন, আ. হাকিম, মুন্সী কবির হোসেনসহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসাদাহ প্রেসক্লাবের সভাপিত ডিএম মতিয়ার। সঞ্চালনা করনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রিপন। বক্তারা হাসাদাহ প্রেসক্লাবের পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতায় অবদানের প্রশংসা করেন এবং সমাজ উন্নয়নে ক্লাবটির ভূমিকা ভবিষ্যতেও আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



কমেন্ট বক্স
notebook

কোটচাঁদপুরে বাইসাইকেল বিতরণ কাণ্ডে জামায়াতের আমির বরখাস্ত