শনিবার, ৪ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে পাওয়ার জিমনেসিয়ামের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০২৬ ইং
জীবননগরে পাওয়ার জিমনেসিয়ামের উদ্বোধন

চুয়াডাঙ্গার জীবননগরে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ পাওয়ার জিম (জিমনেসিয়াম) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জীবননগর শহরের ইভা টাওয়াের নিচতলায় এই জিমনেসিয়ামের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (একাংশ) মো. রিপন হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন জিমের মালিক সালমান ফার্সির বাবা উজ্জ্বল হোসেন, দৈনিক সময়ের সমীকরণের সহকারী বার্তা সম্পাদক ফেরদৌস ওয়াহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মামুন হোসেন নীরব। পাওয়ার জিমের মালিক সালমান ফার্সি। জিমটির ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করবেন ইমন শিকদার এবং ম্যানেজার হিসেবে আছেন মো. টিটু। অতিথিরা বলেন, শরীরচর্চা ও সুস্বাস্থ্য গঠনে জিমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাওয়ার জিম জীবননগরের তরুণ সমাজকে সুস্থ জীবনধারায় উৎসাহিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।



কমেন্ট বক্স
notebook

কোটচাঁদপুরে বাইসাইকেল বিতরণ কাণ্ডে জামায়াতের আমির বরখাস্ত