মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা প্রেসক্লাবের জরুরি সভা

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০২৬ ইং
দামুড়হুদা প্রেসক্লাবের জরুরি সভা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দামুড়হুদা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশের সভাপতিত্বে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরশেদ বীন ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান, তাছির আহমেদ, হাফিজুর রহমান কাজল, শাহজালাল বাবু, এসএম সুজন, মেহেদী হাসান মিলন, আরিফুল ইসলাম মিলন।


সভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে দায়িত্বশীল ভূমিকা রাখা, নির্বাচনকালীন আচরণবিধি অনুসরণ, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক কাঠামো মজবুত রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী