মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পাখি শিকারীদের বিরুদ্ধে দুই নারীকে মারধরের অভিযোগ

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০২৬ ইং
পাখি শিকারীদের বিরুদ্ধে দুই নারীকে মারধরের অভিযোগ

দর্শনায় অবৈধ পাখি শিকারকে কেন্দ্র করে দুই নারী নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে দর্শনা রিফিউজি কলনীর পরাণপুর ও রামনগর মাঠ এলাকায় এই ঘটনা ঘচে। নির্যাতনের শিকার দুই নারী হলেন- আব্দুস শুকুরের স্ত্রী জাহিদা খাতুন (৪০) ও সমশের আলীর স্ত্রী নুরজাহান খাতুন (৫৫)।


স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদা ও নুরজাহান তাদের ছাগল নিয়ে মাঠে চরাতে গেলে আগে থেকেই পাখি ধরার ফাঁদ পেতে রাখা রিফিউজি কলোনীর রোজির খাতুনের ছেলে রাজু হোসেন ও সাজু হোসেন তাদের ছাগল সরিয়ে নিতে বলেন। ছাগল সরাতে সামান্য দেরি হওয়ায় রাজু হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বাঁশের কাবাড়ি দিয়ে দুই নারীকে বেধড়ক মারধর করে।


এলাকাবাসী জানান, রাজু হোসেন দীর্ঘদিন ধরে সুন্ডো, বেতোগাড়ী, রামনগর মাঠ এবং মাথাভাঙ্গা গোপালখালী এলাকায় অতিথি পাখি, ডাউক, টিয়া, হাঁসপাখি, পানকৌড়ি ও ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির পাখি শিকার করে বিক্রি করে আসছে। আইন অনুযায়ী পাখি শিকার নিষিদ্ধ হলেও সে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। অভিযুক্ত রাজু হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী