মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভাংবাড়ীয়ায় খালেদা জিয়ার জন্য মিলাদ ও দোয়া

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২৬ ইং
ভাংবাড়ীয়ায় খালেদা জিয়ার জন্য মিলাদ ও দোয়া

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার নতুনপাড়ায় বাদ যোহর আয়োজিত এ অনুষ্ঠানে ভাংবাড়ীয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি মাহফুজা ইয়াসমিন জলির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু।


এসময় তিনি বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন দল ও দেশের একজন নিবেদিতপ্রাণ ও দক্ষ সংগঠক। দল ও দেশের মানুষের জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতবাসী করেন।


চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু এবং বিএনপি নেতা আসাদুজ্জামান রিমন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক সাগরী খাতুন, সহ-সভাপতি শাহারবানু, যুগ্ম সাধারণ সম্পাদক রেক্সনা খাতুন, সাংগঠনিক সম্পাদক তহমিনা খাতুন, উপজেলা ওলামা দলের সভাপতি সবোদ আলী ও সাধারণ সম্পাদক জামাল হোসেন, বিএনপি নেতা হামিদুল ইসলাম, বকুল হোসেন, আকাইলি, সাগর বিশ্বাস, ছানোয়ার, ইনামুল হক, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, আবুজার, ইউনিয়ন যুবদল নেতা মজিবুল ইসলাম, শামীম রেজা, মুকুল উজ্জামান মিলন, রাজাবুল ইসলাম, খোকন, সাবানসহ মহিলা দল, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী আবু মুছা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী