শনিবার, ৪ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২৬ ইং
আলমডাঙ্গায় ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক বাবলু খান ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানটি থানাধীন স্টেশনপাড়া এলাকায় মনোয়ার মেডিকেল সার্ভিসেসের সামনে চালানো হয়। এসময় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- গোবিন্দপুর মণ্ডলপাড়ার আব্দুল মজিদের ছেলে রাসেল (২৫) এবং পৌর এলাকার ক্যানেলপাড়ার ফিরোজ খানের ছেলে কবির খান (২৫)।


পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫০ পিস টাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নম্বর ০৭, তারিখ: ০৬/০১/২০২৬) দায়ের করা হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

কোটচাঁদপুরে বাইসাইকেল বিতরণ কাণ্ডে জামায়াতের আমির বরখাস্ত