বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতি বছরের ন্যায় এবারও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমানের নেতৃত্বে মোহাম্মদ ওবায়েদ উল্লাহ ও তার সহধর্মীনী দিলরোজ বেগমের সৌজন্যে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত অব্দি শহরের বড় বাজার, দৌলতদিয়াড়, কোর্ট মোড়, স্টেশন এলাকা, সাতগাড়ি কুলচারাসহ বিভিন্ন এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, মোহাম্মদ ওবায়েদ উল্লাহ, ফারুক চৌধুরী, আরিফুর রহমান, সাংবাদিক মেহেরাব্বিন সানভী প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

উথলীতে ইজিবাইকের ধাক্কায় শিশুকন্যা রোজার মৃত্যু