শনিবার, ৪ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগ

দুই প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২৬ ইং
দামুড়হুদায় অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগ

দামুড়হুদা উপজেলায় সারের দোকানের নিবন্ধন না থাকা ও অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা সদরে মেসার্স আব্দুল ওয়াহেদ নামের একটি প্রতিষ্ঠানের নিবন্ধন না থাকায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দর্শনা পুরাতন বাজারে অবস্থিত ফাতেমা ট্রেডার্সে অতিরিক্ত সার মজুত রাখার অপরাধে একই আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে সার্বিক সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার পুলিশ ও দর্শনা থানার পুলিশ সদস্যরা। অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

কোটচাঁদপুরে বাইসাইকেল বিতরণ কাণ্ডে জামায়াতের আমির বরখাস্ত