বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ‘গ্ল্যামার নাইট’ র‌্যাম্প শো ও কনসার্ট

  • আপলোড তারিখঃ ০৪-০১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ‘গ্ল্যামার নাইট’ র‌্যাম্প শো ও কনসার্ট

চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘গ্ল্যামার নাইট’ বিশেষ র‌্যাম্প শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার একমাত্র তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেসে গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় দ্যা ম্যান, পশ বাস্কেট ও সুমি’জ ফিউশানের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। উদ্বোধনের পর শুরু হয় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ র‌্যাম্প শো। এতে জেলার ২০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। র‌্যাম্প শোটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে অংশগ্রহণকারীরা এককভাবে লাল গালিচায় হেঁটে দ্যা ম্যান ও পশ বাস্কেটের বিভিন্ন পোশাকের মডেলিং উপস্থাপন করেন। দ্বিতীয় পর্বে কাপলস মডেলিংয়ের মাধ্যমে দর্শকদের আকর্ষণ করেন অংশগ্রহণকারীরা।


র‌্যাম্প শো শেষে চুয়াডাঙ্গার জনপ্রিয় ব্যান্ড ‘মহাকাব্য’-এর পরিবেশনায় একটি সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। কনসার্টে উপস্থিত দর্শকরা দারুণ উদ্দীপনায় গান উপভোগ করেন। এছাড়া অডিটরিয়ামে দ্যা ম্যান ও পশ বাস্কেটের বিভিন্ন পোশাকের প্রদর্শনী আয়োজন করা হয়। চুয়াডাঙ্গার বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটরদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমি আসলাম, তমাল শেখ, ফারহান আবেগ, ইভান রাজ, ইভান তাজ, রিফাত রায়হান, জুবায়ের নাফীসহ চুয়াডাঙ্গার নারী উদ্যোক্তা, সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’