বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায়

বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
  • আপলোড তারিখঃ ০১-০১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায়

চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে মরহুমা দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. আনোয়ার হোসেন।


দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের সদস্যসচিব মো. মাহবুবুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব গোলাম কিবরিয়া স্বপন, সদর উপজেলা ওলামা দলের সভাপতি মো. রাকিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি কাজী আবুল হাসনাত মো. শাফী, সদর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান সুমন এবং আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ কলম।


এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সিনিয়র সহসভাপতি মো. আল মামুন হোসেন, ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মো. হামিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজা হোসেনসহ চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।


দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’