বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দামুড়হুদা প্রেসক্লাবের শোক

  • আপলোড তারিখঃ ৩১-১২-২০২৫ ইং
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দামুড়হুদা প্রেসক্লাবের শোক

বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দামুড়হুদা প্রেসক্লাব। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রেসক্লাবের পক্ষ থেকে এই শোকবার্তা পাঠানো হয়।


শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনীতিতে এক অনন্য ভূমিকা পালন করেছেন। সামরিক শাসনামল পরবর্তী সময়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংসদীয় গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দামুড়হুদা প্রেসক্লাব জানায়, তাঁর মৃত্যুতে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুরশেদ বীন ফয়সাল (তানজীর) স্বাক্ষরিত শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও দলীয় নেতা-কর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’