বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নাগদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ৩১-১২-২০২৫ ইং
নাগদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা-পুলিশের অভিযানে নাশকতা ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফপ্তারকৃত ব্যক্তি হলেন কার্যক্রম নিষিদ্ধ নাগদাহ ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রাসেল জোয়াদ্দার (৪৫)। তিনি নাগদাহ গ্রামের জোয়ার্দ্দার পাড়ার নজরুল ইসলামের ছেলে।


থানা সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইলের নেতৃত্বে এসআই নিয়ামুল হকসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগদাহ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল দীর্ঘদিন ধরে নাগদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে আলমডাঙ্গা থানা পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’