বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের শোক বার্তা

  • আপলোড তারিখঃ ৩১-১২-২০২৫ ইং
চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের শোক বার্তা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গভীর শোক প্রকাশ করেছে। এক শোক বার্তায় দলটি জানিয়েছে, ‘দেশনেত্রী আজ (মঙ্গলবার) ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি দেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী ছিলেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি অপুরণীয় ক্ষতি করেছে।’ সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. শামীম হাসান টুটুল শোকবার্তায় উল্লেখ করেছেন, ‘বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে চিরকাল। তাঁর নেতৃত্ব ও ত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।’



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’