বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা থানা পরিদর্শনকালে পুলিশ সুপার মনিরুল ইসলাম

জনবান্ধব পুলিশিং জোরদারে কঠোর নির্দেশনা
  • আপলোড তারিখঃ ৩০-১২-২০২৫ ইং
দর্শনা থানা পরিদর্শনকালে পুলিশ সুপার মনিরুল ইসলাম

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম দর্শনা থানা পরিদর্শন করেছেন। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটায় তিনি থানা পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি দর্শনা থানার বিভিন্ন অফিস কক্ষ, ব্যারাক ও মেস পরিদর্শন করেন এবং থানার সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন।


পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।


এছাড়াও তিনি থানার মেসে উন্নতমানের খাবার নিশ্চিত করা, দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠু ও সময়োপযোগীভাবে সম্পাদন, ব্যারাক পরিচ্ছন্ন রাখা এবং ফোর্সের যৌক্তিক চাহিদার প্রেক্ষিতে ছুটি প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।বার্ষিক পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. আনোয়ারুল কবীর, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসানসহ থানার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’