বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া বাজার কমিটির অফিস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়া বাজার কমিটির অফিস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে ও এলজিইডির তত্ত্বাবধানে ১৫ লাখ টাকা ব্যয়ে জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী আন্দুলবাড়ীয়া বাজার কমিটির অফিসের দুই তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় বাজার কমিটির অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোঁদাল দিয়ে মাটি কেটে উদ্বোধন করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেনসহ প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী, বাজার কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’