বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার মাধবপুর মডেল হাইস্কুল পরিদর্শনে জেলা দায়রা জজ ও ব্যারিস্টার

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০২৫ ইং
আলমডাঙ্গার মাধবপুর মডেল হাইস্কুল পরিদর্শনে জেলা দায়রা জজ ও ব্যারিস্টার

আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাধবপুর মডেল হাইস্কুল পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা দায়রা জজ মো. তহিদুল ইসলাম ও লন্ডনপ্রবাসী ব্যারিস্টার জিল্লুর রহমান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছরোয়ার হোসেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ জাহান আবেদ আলী অতিথিদের সামনে স্কুলের প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন সময়ে বাস্তবায়িত উন্নয়নমূলক কাজের বিস্তারিত তুলে ধরেন।


মাধবপুর গ্রামের কৃতী সন্তান রাজবাড়ী জেলা দায়রা জজ মো. তহিদুল ইসলাম বলেন, এ বিদ্যালয়ের সঙ্গে তার পারিবারিক স্মৃতি জড়িয়ে আছে। তার পিতামহ জমিদান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেন, ‘আমরা তার উত্তরসূরি হিসেবে বিদ্যালয়টিকে একটি ডিজিটাল ও আদর্শ মডেল হাইস্কুলে রূপান্তরের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।’


তিনি আরও বলেন, তার বড় ভাই এ বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং তার মাধ্যমেই তিনি নিয়মিত স্কুলের খোঁজখবর রাখেন। স্থানীয় সবাই একসঙ্গে এগিয়ে এলে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি দীর্ঘ আলোচনা ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। ব্যারিস্টার জিল্লুর রহমান বলেন, বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টা প্রশংসনীয়। এভাবে সবাই কাজ করলে অচিরেই স্কুলটি এলাকার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে। তিনি আরও বলেন, ‘আমি যেখানে থাকি না কেন, এ বিদ্যালয়ের প্রয়োজনে সব সময় পাশে থাকার চেষ্টা করব।’ এর আগে বিদ্যালয়ের শিক্ষকরা অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’