বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর উথলীতে ইউপি সদস্য মঈনুল হাসানের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০২৫ ইং
জীবননগর উথলীতে ইউপি সদস্য মঈনুল হাসানের ইন্তেকাল

জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি সদস্য) মইনুল হাসান মঈন ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যঅগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত ৭টার দিকে তিনি হৃদরোধে আক্রান্ত হলে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মঈনুল হাসান উথলী গ্রামের মোল্লাবাড়ি পাড়ার মৃত খন্দকার জকিম উদ্দীনের ছেলে।


রাত ৯টার দিকে মঈন মেম্বারের মরদেহ তার বাড়িতে নিয়ে আসলে শোকে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। তার শুভাকাক্সক্ষীরা একনজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমায়। উল্লেখ্য যে, মঈনুল হাসান উথলী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের টানা দুই বারের ইউপি সদস্য ছিলেন। আজ রোববার বেলা ১১টায় উথলী বেলেদাঁড়ি কবরস্থানে জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’