বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় নিরাপদ খাদ্য প্রশিক্ষণ কর্মশালা

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২৫ ইং
দামুড়হুদায় নিরাপদ খাদ্য প্রশিক্ষণ কর্মশালা

দামুড়হুদায় স্থানীয় উৎস থেকে খাদ্য সংগ্রহ, পরিবেশবান্ধব রান্না পদ্ধতি এবং বর্জ্য হ্রাস বিষয়ে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পিএসইউএস স্লো ফুড কমিউনিটি চুয়াডাঙ্গার আয়োজনে কর্মশালাটি বাস্তবায়নে সহযোগিতা প্রদান করে স্লো ফুড নেগ্রোনি উইক ফান্ড। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় কর্মশালাটি উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওবায়দুর রহমান সাহেল।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশা সমাজিক উন্নয়ন সংস্থা (পিএসইউএস) চুয়াডাঙ্গার নির্বাহী পরিচালক বেলাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, জেলা নিরাপদ খাদ্য অফিসার সজিব পাল, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার। এসময় বক্তব্য দেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজির ফয়সাল।


সভায় স্থানীয় উৎস থেকে সংগ্রহ করে খাদ্য ব্যবস্থার উন্নয়ন, পরিবেশবান্ধব রান্না চর্চা এবং বর্জ্য কমিয়ে টেকসই জীবনযাপনের বিষয়ে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।


সভায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য হলো এমন খাবার যা উৎপাদন, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ এবং পরিবেশনের প্রতিটি ধাপে স্বাস্থ্যসম্মত ভাবে খাবারটা তৈরি করা হয়। যাতে এতে কোনো বিষাক্ত পদার্থ, রোগ সৃষ্টিকারী জীবাণু বা ক্ষতিকর অণুজীব না থাকে এবং তা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ না হয়। বরং সুস্থ ও সবল জীবনযাত্রায় সহায়ক হয়। সহজ কথায়, এটি এমন খাবার যা খেলে রোগ হয় না, বরং শরীর সুস্থ থাকে ও পুষ্টির চাহিদা পূরণ হয়। কিন্তু আমরা এখন কি খাচ্ছি, যা খাচ্ছি তা কি নিরাপদ? বুঝেই হোক আর না বুঝেই হোক নিরাপদ খাদ্য গ্রহণ করতে যেয়ে সাধারণ মানুষ অনিরাপদ খাদ্য গ্রহণ করছে। নিরাপদ খাদ্য গ্রহণ করাই আমাদের এখন বড় চ্যালেঞ্জ।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’