বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

  • আপলোড তারিখঃ ২৩-১২-২০২৫ ইং
আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার আঞ্চলিক সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানজিল (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাতটার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহততানজিল (১৫) আলমডাঙ্গা পৌরসভার বন্ডবিল স্কুলপাড়ার তৌহিদুল ইসলামের ছেলে।


স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, তানজিল রাত সাতটার দিকে তার ভগ্নিপতি উজ্জ্বল হোসেনের সাথে বড় বোনের বাড়ি উপজেলার নাগদাহ গ্রামে যাচ্ছিলেন। তানজিল নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। সড়কের নিগার সিদ্দিক কলেজের কাছে পৌঁছালে সামনে থেকে আসা দ্রুতগতির একটি বালুভর্তি ট্রাক তানজিলের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকটির পেছনের চাকায় তানজিল পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলের পেছনের থাকা তানজিলের দুলাভাই উজ্জল সৌভাগ্যক্রমে বেচে যান। তবে মারাত্মক আহত উজ্জলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় লোকজন ট্রাকটি ধাওয়া করলে ড্রাইভার দ্রুততার সাথে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। এদিকে, তানজিলের মৃত্যুর খবরে পরিবারসহ গ্রামটিতে শোকের ছায়া নেমে এসেছে। তানজিলের বাবা-মা ও বড় ভাই হয়ে পড়েছেন বাকরুদ্ধ। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’