সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মধ্যরাতে কম্বল হাতে শীতার্তদের পাশে ডিসি

কম্বলের উষ্ণতায় ভরসা পেল শীতার্তরা
  • আপলোড তারিখঃ ২২-১২-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় মধ্যরাতে কম্বল হাতে শীতার্তদের পাশে ডিসি

তীব্র শীতে কাঁপছে সীমান্তঘেঁষা জেলা চুয়াডাঙ্গা। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখনই মানবতার হাত বাড়িয়ে এক ব্যতিক্রমী নজির স্থাপন করলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। গতকাল রোববার রাত ১১টার দিকে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই হঠাৎ শহরের বিভিন্ন প্রান্তে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র নিয়ে হাজির হন তিনি।

রাত বাড়ার সাথে সাথে যখন সাধারণ মানুষ উষ্ণতার খোঁজে ঘরে ফিরেছেন, তখন জেলা প্রশাসক চুয়াডাঙ্গা শহরের ফুটপাতে খোলা আকাশের নিচে রাত কাটানো অসহায় মানুষের খোঁজ নিতে বের হন। ঘুমের ঘোরে থাকা শীতার্ত মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন তিনি। হঠাৎ জেলা প্রশাসককে সামনে দেখে এবং পরম মমতায় কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক অসহায় মানুষ।

জেলা প্রশাসকের এই আকস্মিক ও মানবিক উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে সচেতন মহল প্রশংসা করছে। স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সরকারি দায়বদ্ধতার ঊর্ধ্বে উঠে গভীর রাতে মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর এই সংস্কৃতি অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। কনকনে শীতের রাতে প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার এমন প্রত্যক্ষ অংশগ্রহণ কেবল উষ্ণতাই ছড়ায়নি, বরং সাধারণ মানুষের মাঝে সরকারের সেবা পৌঁছে দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী