বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জেহালা ইউনিয়ন যুবলীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০২৫ ইং
জেহালা ইউনিয়ন যুবলীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি জেহালা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল তিতুমীরকে (৫৪) গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে জেহালা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সোহেল তিতুমীর খাদিমপুর ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলা মামলার আসামি। তিতুমীর উপজেলার জেহালা বাবুপাড়ার সুজা উদ্দিনের ছেলে।


জানা যায়, খাদিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মহাসীন আলী বাদী হয়ে ২৪ সালের ১০ নভেম্বর ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩টায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পদযাত্রার কর্মসূচি থাকায় মহাসিন আলীসহ ৩০-৪০ জন বিএনপি নেতা-কর্মী পদযাত্রায় অংশ গ্রহণের জন্য যাচ্ছিলেন। খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামের হায়দার মোড়ে পৌঁছলে আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, মারপিট করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। ৫ টি মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়। সোহেল তিতুমীরকে ২৩ সালে কেন্দ্র ঘোষিত পদযাত্রায় অংশ নিতে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সোহেল তিতুমীর নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’