শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের শিক্ষক ইসমত আরার ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০২৫ ইং
নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের শিক্ষক ইসমত আরার ইন্তেকাল

আলমডাঙ্গা উপজেলার নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইসমত আরা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বুধবার খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, কিডনিসহ নানা জটিল সমস্যায় ভুগছিলেন। মরহুমা ইসমত আরা কলেজের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই শিক্ষকতা করে আসছিলেন এবং অসংখ্য শিক্ষার্থীকে জ্ঞানের আলোয় আলোকিত করেছেন। তাঁর মৃত্যুতে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


গতকাল বুধবার বাদ জোহর মুন্সিগঞ্জে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ, জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, মরহুমার সহকর্মী ও দীর্ঘদিনের সহযোদ্ধারা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শত শত বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।


জানাজার পর তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় শুভানুধ্যায়ীরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়া ও নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন