বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা

ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড
  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২৫ ইং
মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা

জীবননগরে টুটুল মিয়া (২৫) নামের এক মাদকাসক্ত যুবককে আইনের হাতে তুলে দিয়েছেন তার বাবা রফিক হোসেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা গ্রামের বাসিন্দা রফিক হোসেনের ছেলে টুটুল মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায় দিনই নিজ বাড়িতে মাদক সেবন করে মাতলামি করেন। এ নিয়ে পরিবারে চরম অশান্তির সৃষ্টি হচ্ছিল। ছেলের আচরণে অতিষ্ঠ হয়ে গতকাল সোমবার বেলা ১১টার দিকে রফিক হোসেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার শরণাপন্ন হন। পরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন পেয়ারতলায় টুটুল মিয়ার বাড়িতে যান। পরে মাদকাসক্তের প্রমাণ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টুটুল মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।


এ বিষয়ে টুটুল মিয়ার বাবা রফিক হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার ছেলে মাদকাসক্ত। শত চেষ্টা করেও আমি তাকে ভালো পথে ফেরাতে পারিনি। প্রতিনিয়ত মাতলামি করে। সে পরিবারে অশান্তি সৃষ্টি করছিল। বাধ্য হয়েই তাকে আইনের হাতে তুলে দিতে হয়েছে।’


এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন বলেন, টুটুল মিয়া মাদকাসক্ত। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’