শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার চিৎলা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৩-১২-২০২৫ ইং
আলমডাঙ্গার চিৎলা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামে মোয়াজ্জেম আলী (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় গ্রামের কবরস্থানের পাশের নির্জন স্থানে একটি গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, চিৎলা গ্রামের শুকুর আলির মেয়েকে বিয়ে করে মোয়াজ্জেম আলী দীর্ঘদিন ধরে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। তিনি তিন কন্যার জনক। পরিবার ও প্রতিবেশীদের বরাতে জানা যায়, তিনি কিছুদিন ধরে পারিবারিক কলহের কারণে মানসিক চাপে ছিলেন। ঘটনার পর গাংনী তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোয়াজ্জেমের লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বলেছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়া ও নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন