বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় নির্মাণকাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২৫ ইং
আলমডাঙ্গায় নির্মাণকাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলমান নির্মাণকাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাস্তরী খাতুন নামের এক বৃদ্ধা। গতকাল সোমবার আলমডাঙ্গায় সাংবাদিকদের সামনে তিনি তাঁর অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে সাস্তরী খাতুন জানান, আলমডাঙ্গার ৭১ নম্বর কামালপুর মৌজায় সিএস ২০৯ ও আরএস ৪১ খতিয়ানের হাল ৭৬৩ দাগে তিনি ওয়ারিশ সূত্রে ৩৭ শতক জমি পেয়েছেন। তবে পূর্বের ৬৭৫ দাগে থাকা ৭২ শতক জমির জায়গায় আরএস খতিয়ান প্রস্তুতের সময় ৭৬১ দাগ হওয়ার কথা থাকলেও ভুলক্রমে তা ৭৮৬ দাগে রেকর্ড হয়। এ ভুল রেকর্ডকে কাজে লাগিয়ে আহম্মদ আলী গং জমিটি নিজের নামে খারিজ করে নেন। এ কারণে তিনি আদালতে মামলা দায়ের করেছেন এবং মামলাটি এখনও চলমান।


তিনি আরও জানান, মামলাটি নিষ্পত্তির আগেই আহম্মদ আলী গং জমিটি আব্দুল হাই নামের এক ব্যক্তির কাছে বিক্রির জন্য বায়নানামা করেন। বায়নাকারী আব্দুল হাই মামলাজটিল জমিতে নির্মাণ কাজ শুরু করলে তিনি আদালতের শরণাপন্ন হন। পরে আদালত শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে নালিশী জমিতে না যাওয়া এবং কোনো কার্যক্রম না করার নির্দেশ দেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আব্দুল হাই এখনও ওই জমিতে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন সাস্তরী খাতুন। সংবাদ সম্মেলনে তিনি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য এবং আদালতের আদেশ কার্যকর করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’