শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বেকারি সংগঠনের সাথে শ্রমিক দলের মতবিনিময়

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় বেকারি সংগঠনের সাথে শ্রমিক দলের মতবিনিময়

চুয়াডাঙ্গা জেলা বেকারি সংগঠনের নেতা-কর্মীদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক দলের অন্যতম নেতা ও চুয়াডাঙ্গা জেলা ট্রাক ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাঙ্কলরি (দাহ্য পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ।
মতবিনিময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও চুয়াডাঙ্গা একাডেমির গভর্নিং বডির সভাপতি হাবিবুর রহমান সাদিদ। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন টোটন, কাকন, রেলওয়ে শ্রমিক নেতা শিমুল, বিএনপি কর্মী নাজমুলসহ জাতীয়তাবাদী জেলা শ্রমিক দলের নেতা-কর্মীরা।


জাতীয়তাবাদী শ্রমিক দল নেতৃবৃন্দকে স্বাগত জানান চুয়াডাঙ্গা জেলা বেকারি সংগঠনের সভাপতি জুম্মা, সহসভাপতি মামুন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মানিক, সাংগঠনিক সম্পাদক ছিল, কোষাধ্যক্ষ এমদাদুল হক (জ্যাকস), প্রচার সম্পাদক আশাবুল আলমসহ নেতৃবৃন্দ। মতবিনিময় সভাটির সার্বিক আয়োজন করেন চুয়াডাঙ্গা জেলা বেকারি সংগঠনের সভাপতি জুম্মা।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়া ও নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন