বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হোটেল মামুনের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন

র‌্যাফেল ড্রয়ে পাঁচ সৌভাগ্যবান গ্রাহক পেলেন পুরস্কার
  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২৫ ইং
হোটেল মামুনের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন

চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার সাতভাই পুকুর সংলগ্ন জনপ্রিয় ‘হোটেল মামুন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যাফেল ড্রয়ের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটি গত ৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত গ্রাহকদের মাঝে র‌্যাফেল কুপন বিতরণ করে। এসময় হোটেলে সর্বনিম্ন ২০০ টাকার খাবার ক্রয় করলেই প্রতিজন গ্রাহককে একটি করে লাকি কুপন দেওয়া হয়।


গতকাল শুক্রবার বিকেল চারটায় অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে ৬ হাজার ৩৮টি কুপনের মধ্য থেকে বাছাই করা হয় ৫ জন সৌভাগ্যবান গ্রাহককে। ঘোষিত ফলাফল অনুযায়ী- প্রথম পুরস্কার (ফ্রিজ) পেয়েছেন শাকিল- কুপন নম্বর ৩১৯৭, দ্বিতীয় পুরস্কার (স্মার্টফোন) পেয়েছেন মোফাজ্জেল- কুপন নম্বর ২১৬৭, তৃতীয় পুরস্কার (রাইস কুকার) পেয়েছেন সাঈদ- কুপন নম্বর ১৮৪৫, চতুর্থ পুরস্কার (প্রেসার কুকার) পেয়েছেন আনছার- কুপন নম্বর ৪৩৫৫, পঞ্চম পুরস্কার (ব্লেন্ডার মেশিন) পেয়েছেন আকিব- কুপন নম্বর ১৩৩৭।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেল মামুনের স্বত্বাধিকারী মামুনুর রশিদ মামুন। প্রধান অতিথি ছিলেন দোকান মালিক সমিতির আহ্বায়ক মনজুরুল আলম মালিক লার্জ। বিশেষ অতিথি ছিলেন দোকান মালিক সমিতির সদস্যসচিব সুমন পারভেজ খান, সাবেক সহ-সম্পাদক মশিউর রহমান আবু, সদস্য হাবিবুল্লাহ জোয়ার্দার ছোটি এবং আড়ত পট্টির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন পল্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’