বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সময়ের সমীকরণের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন‎

  • আপলোড তারিখঃ ৩০-১১-২০২৫ ইং
মেহেরপুরে সময়ের সমীকরণের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন‎

মেহেরপুরে দৈনিক সময়ের সমীকরণ-এর ১১তম বর্ষে পদার্পন উদ্যাপন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়। ‎পত্রিকাটির মেহেরপুর সদর উপজেলা প্রতিবেদক এস এ খান শিল্টুর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান সাংবাদিক আবু আক্তার করণের সঞ্চালনায় সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মণ্টু, মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর আলম সেলিম, ‎সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি মোহাম্মদ নাজমুল হক লিটন, সিনিয়র সাংবাদিক মেহের আমজাদ, সাংবাদিক ডিএম মকিদ, প্রথম শ্রেণির ঠিকাদার উত্তম কুমার শাঁখারী ননী, সময়ের সমীকরণ-এর মুজিবনগর প্রতিবেদক সোহাগ, গাংনী প্রতিবেদক মাহবুব প্রমুখ। ‎এছাড়া অনুষ্ঠানে জেলার সিনিয়র সাংবাদিক, প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে ‎বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সুশাসন প্রতিষ্ঠা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তারা দৈনিক সময়ের সমীকরণের সততা ও নিষ্ঠার সঙ্গে পথচলাকে প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে আরও শক্তিশালী ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে কেক কাটার পর অতিথিদের সঙ্গে নিয়ে স্মৃতিচারণ ও মতবিনিময় করা হয়।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’