সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
জীবননগর সীমান্ত দিয়ে মাদক আনতে ভারতে প্রবেশ

বিএসএফের গুলিতে মাদক কারবারি নিহত

  • আপলোড তারিখঃ ৩০-১১-২০২৫ ইং
বিএসএফের গুলিতে মাদক কারবারি নিহত

জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামের এক বাংলাদেশি মাদক কারবারি নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে একদল মাদককারবারি ভারতের অভ্যন্তরে মাদক আনতে যাওয়ার সময় এ গুলির ঘটনা ঘটে। নিহতর বাড়িতে শোকের মাতম চলছে। নিহত শহিদুল ইসলাম জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার নস্কার আলীর ছেলে।
শহিদুল ইসলামের স্ত্রী নাসরিন আক্তার দাবি করেন, শনিবার বিকেলে তার স্বামী মাধবখালী সীমান্তের দোয়ালের মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল। এসময় বিএসএফ সদস্যরা শহিদুল ইসলামকে ধরে খুব কাছ থেকে গুলি করে। এতে শহিদুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।


ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিএসএফের ৩২ ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুজিত কুমারের বরাত দিয়ে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম পিএসসি জানিয়েছেন, প্রথমে বিএসএফের পক্ষ থেকে শহিদুল ইসলাম আহত হয়েছেন বলে দাবি করা হয়। কিন্তু পরবর্তীতে রাত ৮টার সময় বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে আবারো জানানো হয়েছে শহিদুল ইসলাম নিহত হয়েছে। তার মৃতদেহ পুলিশের কাছে আছে।
স্থানীয়রা জানান, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার নস্কার আলীর ছেলে শহিদুল ইসলামসহ ৬-৭ জন শনিবার বিকেলে ভারতে মাদক আনতে যায়। তারা গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলার হতে ২০০ গজ ভারতের অভ্যন্তরে পৌঁছালে ভারতের মাটিয়ারী ক্যাম্পের বিএসএফ সদস্যদের চ্যালেঞ্জের মুখে পড়েন। শহিদুল ইসলাম এসময় হাতে থাকা হাসুয়া দিয়ে বিএসএফের ওপর চড়াও হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা এক রাউন্ড গুলি ছোড়ে। বিএসএফের ছোড়া গুলিতে শহিদুল ইসলাম আহত হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী