বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

মাদক উদ্ধার, ১৮ বাংলাদেশি আটক
  • আপলোড তারিখঃ ১৮-১১-২০২৫ ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

জীবননগর ও মহেশপুর সীমান্তে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। একই সময় অবৈধভাবে ভারতগামী ১৮ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।


এর মধ্যে গতকাল সকাল ৮টা ১৫ মিনিটে উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৯/এম থেকে প্রায় ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধোপাখালী মাঠপাড়া এলাকায় অভিযান চালানো হয়। হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে পরিচালিত মাদক বিরোধী এই অভিযানে আসামিবিহীন ৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। একইদিন ভোর ৫টা ১০ মিনিটে কুমিল্লাপাড়া বিওপি সীমান্ত পিলার ৬০/৫২-আর সংলগ্ন এলাকায় হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে কুমিল্লাপাড়া গ্রামের মো. হাসানের আমবাগান থেকে ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


এদিকে, গত ১৬ নভেম্বর রাতে খোসালপুর বিওপি টহল দল সীমান্ত পিলার ৬০/১০৫-আর সংলগ্ন ধানক্ষেত এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে দুইজন নারী বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারত প্রবেশের সময় আটক করে। পরে আটক দুই নারীকে জাস্টিস অ্যান্ড কেয়ার মানবাধিকার সংস্থা, যশোরের নিকট হস্তান্তর করা হয়।


এছাড়া গতকাল বেলা ১১টা ৪০ মিনিটে নবদুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন দিক থেকে একজন পুরুষ ও একজন নারীকে আটক করে বেনিপুর বিওপি টহল দল। আর সকাল ৮টা ৫৫ মিনিটে একই সীমান্ত পিলার ৬০/১০৫-আর সংলগ্ন ধানক্ষেত এলাকায় ৭ জন বাংলাদেশি নাগরিককে ভারতগমনকালে আটক করা হয়। এদিকে বেলা ২টা ৪৫ মিনিটে বাঘাডাঙ্গা বিওপি’র নিয়মিত টহল দল সীমান্ত পিলার ৬০/৩৩-আর সংলগ্ন ভুট্টাক্ষেত থেকে ৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করে।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’